বাল্যবিয়ে: কাজীর জেল, পালিয়েছে বর

ঝিনাইদহ প্রতিনিধি
০২ মে ২০১৭, ১৮:১৩আপডেট : ০২ মে ২০১৭, ১৮:১৯

বাল্যবিয়ে: কাজীর জেল, পালিয়েছে বর বাল্যবিয়ে পড়ানোর অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুল ইসলাম (৫৫) নামে এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও বরের বাবা পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে বগেরগাছী গ্রামে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এ কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বগেরগাছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের হযরত আলীর মেয়ে রিমির সঙ্গে একই গ্রামের সাকিবের বাল্যবিয়ে হয়। বিয়ে পড়ান কাজী আসাদুল ইসলাম। পরে গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে কাজীকে এক মাসের জেল দেন। এ সময় পাত্র সাকিব ও তার বাবা পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের সময় কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও বারবাজার ক্যাম্পের এসআই  রঞ্জন কুমার উপস্থিত ছিলেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম