জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে যশোরে মুক্তিযোদ্ধাদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় যশোর জিলা স্কুল অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক।
প্রধান অতিথি ছিলেন কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন।
সমাবেশে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে যার যার স্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদসহ খুলনা বিভাগের ১০ জেলার মুক্তিযোদ্ধা কমান্ডারসহ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সমাবেশে উপস্থিত ছিলেন।
/বিএল/







