কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার (০৭ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে দুইজন ও সাধারণ সদস্য পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু জানান, উপজেলার ধুবইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন জাসদের সাবেক সভাপতি জালাল উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়াও সাধারণ সদস্য পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
প্রসঙ্গত, আগামী ২৩ মে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইলে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
/এআর/







