কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১০ মে ২০১৭, ১৭:৩৫আপডেট : ১০ মে ২০১৭, ১৭:৩৬

কুষ্টিয়া কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার পল্লীতে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে রুমী খাতুন (১৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে স্থানীয় কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও আরিফ ব্যাপারীর মেয়ে। বুধবার (১০ মে) দুপুর ১টার দিকে উপজেলার পাহাড়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় মণ্ডল গ্রুপ ও লস্কর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত কয়েকদিন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এনিয়ে বুধবার সকালে মণ্ডল গ্রুপের প্রধান সাদ ব্যাপারীর লোকজন বাড়ির পাশের ভুট্টাক্ষেতে ফসল তুলতে গেলে প্রতিপক্ষ লস্কর গ্রুপের লোকজন তাদের বাধা দেয়। এসময় মণ্ডল গ্রুপের সমর্থক স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ কটা ও লস্কর গ্রুপের সমর্থক লতিফ মোল্লার নেতৃত্বে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে মন্ডল গ্রুপের লোকজন পালিয়ে যায়।

দুপুরে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লস্কর গ্রুপের দেশীয় অস্ত্রের আঘাতে মন্ডল গ্রুপের প্রধান সাদ ব্যাপারীর নাতনী রুমী আহত হয়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়।

এদিকে রুমীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মণ্ডল গ্রুপের সমর্থকরা পাহাড়পুর, নুরপুর ও গোপালপুরে লস্কর গ্রুপের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কুমিারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের