ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
১৮ মে ২০১৭, ২০:৩৬আপডেট : ১৮ মে ২০১৭, ২০:৩৬

ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠিতে সাংবাদিক এইচএম বাদলকে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা কমিটি। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও তার ছেলের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদে লাইক দেওয়ায় তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন।

অন্যদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএসএমএফ কেন্দ্রীয় কমিটি আগামী ২১ মে রবিবার সারাদেশের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে এ ঘটনার বিচার দাবি করে স্মরকলিপি দিবে।

প্রসঙ্গত, বনানীর হোটেল রেইন ট্রিতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএইচ হারুন ও তার ছেলে মাহির হারুনকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ওই সংবাদে লাইক দেওয়ায় ঝালকাঠির কাঁঠালিয়ার সাংবাদিক এইচএম বাদলকে স্থানীয় উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও তার লোকজন গত মঙ্গলবার দুপুরে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত সাংবাদিক বাদল বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বিচার বিভাগ স্বাধীন, বিচারকরা নন: প্রধান বিচারপতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান