বিচার বিভাগ স্বাধীন, বিচারকরা নন: প্রধান বিচারপতি

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ মে ২০১৭, ২০:০৩আপডেট : ১৮ মে ২০১৭, ২০:৫৭

প্রধান বিচারপতি এস কে সিনহা (ফাইল ছবি)

বিচারকদের ক্ষমতা আইনের মাধ্যমে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। তিনি বলেন,‘বিচার বিভাগ স্বাধীন; কিন্তু বিচারকরা স্বাধীন নন। কেউই আইনের ঊর্ধ্বে নন। এমনকি, বিচারকরাও নন। আমাদের কিছু পদ্ধতি আছে, দিক নির্দেশনা আছে, যার বাইরে যেতে পারি না। আমরা আইনের বাইরে কোনও কাজ করতে পারি না। ’বৃহস্পতিবার (১৮ মে) বিকালে টাঙ্গাইল জেলা জজ আদালত ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘রাষ্ট্রের সবাই যদি বিচার বিভাগের প্রতি আস্থা রাখেন এবং বিচার বিভাগে যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে কথা বলেন, তবে দেশের অন্যায়-দুর্নীতি অনেক কমে যাবে।’ তিনি আরও বলেন, ‘মানব সভ্যতার চাবিকাঠি হলো একটি দেশের ন্যায় বিচার। এই প্রতিষ্ঠানে যেই থাকুক তার ওপর সম্মান রাখা মানে দেশের সংবিধানের ওপর সম্মান রাখা।’

টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খান, সাবেক সভাপতি কেএম আব্দুস সালামসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের