সুন্দরবনের আগুন ৩০ ঘণ্টা পর পুরো নিয়ন্ত্রণে

বাগেরহাট প্রতিনিধি
২৭ মে ২০১৭, ২০:৫২আপডেট : ২৭ মে ২০১৭, ২১:০৩

সুন্দরবনের আগুন ৩০ ঘণ্টা পর পুরো নিয়ন্ত্রণে

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের নাংলী ফরেস্ট ক্যাম্পের ‘মাদ্রসার ছিলা’ এলাকায় লাগা আগুন শনিবার বিকালে ৩টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বাগেরহাট, মোড়েলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের পাশাপাশি বনকর্মীসহ প্রায় ৩শ’ সেচ্ছাসেবীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় সারে চার একর বনভূমির ছোট গাছপালা ও লতাগুল্ম পুড়ে গেছে বলে জানান বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান।

ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় এবং শুক্রবার রাতে গহীণ অরণ্যে কাজ করা সম্ভব না হওয়ায় আগুন দ্রুত নিভানো সম্ভব হয়নি বলে জানান বাগেরহাট ফায়ার সার্ভিসের ডিএডি মাসুদ শেখ।

তিনি আরও জানান, শুক্রবার রাতেও বিভিন্ন স্থানে ধোয়ার কুণ্ডলি দেখা যায়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট শনিবার ভোরে আবার কাজ শুরু করে।পরে বিকাল ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ওই এলাকার কোথাও কোনও আগুন বা ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে না। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে বিভাগীয় বন কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শরণখোলা উপজেলার ‘সুন্দরবন সুরক্ষা কমিটি’র আহ্বায়ক মো.নজরুল ইসলাম আকন বলেন, ‘সুন্দরবন রক্ষা ও আগুন সন্ত্রাস বন্ধ করতে হলে সব ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করতে হবে। আগুন সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সুন্দরবনে আগুন নেভানোর সময় সহযোগীতাকারী ধানসাগর ইউপি সদস্য মো. জাকির হোসেন খান বলেন, ‘দুদিন ধরে খেয়ে না খেয়ে দুই-তিনশ’ গ্রামবাসী স্বেচ্ছশ্রমের মাধ্যমে আগুন নিভিয়েছে। আবার কখন আগুন লাগে এ আশঙ্কায় আছি। দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বার বার এমন ঘটনা ঘটতে থাকবে।’

তদন্ত কমিটির প্রধান চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষ (এসিএফ) মো. মেহেদিজ্জামান বলেন, আগুন নেভানোর কাজ বিকেল ৩টার দিকে সমাপ্ত ঘোষণা করা হলেও ঘটনাস্থলসহ নিকটবর্তী এলাকা বনবিভাগের নজরদারিতে রাখা হয়েছে।’

এরআগে গত বছরের ২৮ মার্চ থেকে শুরু হয়ে এক মাসে চার বার চাঁদপাই রেঞ্জে আগুন লাগে। ওই সময় আগুনে কয়েক কোটি টাকার বনজ সম্পদ নষ্ট হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যা: প্রধান আসামি গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের