মালয়েশীয় নারীর দাবি স্বামী, জহুরুল বলছেন শুধুই বন্ধু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৩ জুন ২০১৭, ১১:৩৬আপডেট : ০৩ জুন ২০১৭, ১১:৪৪
image

ইসহারি ও জহুরুল

চুয়াডাঙ্গার জহুরুল ইসলামের বাড়িতে এসে উঠেছেন মালয়েশিয়ার তরুণী ইসহারি। তিনি নিজেকে জহুরুলের স্ত্রী বলে দাবি করছেন। আর জহুরুল বলছেন, ‘ইসহারি শুধুই আমার বন্ধু। তার সঙ্গে আমার বিয়ে হয়নি।’

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০) বছর চারেক আগে মালয়েশিয়ায় যান। মাসখানেক আগে তিনি দেশে ফিরে আসেন। গত ২৭ মে তার বাড়িতে আসেন চল্লিশোর্ধ্ব ইসহারি।  

ইসহারি সাংবাদিকদের বলেন, একই এলাকায় কাজের সুবাদে জহুরুলের সঙ্গে তার পরিচয় হয়। বছর খানেক আগে তারা বিয়ে করেন। মাসখানেক আগে তাকে না জানিয়ে গোপনে বাংলাদেশে চলে আসেন জহুরুল। তবে ইসহারি তার দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।

আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।’

 /এনআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী