মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

মেহেরপুর প্রতিনিধি
০৬ জুন ২০১৭, ১১:০০আপডেট : ০৬ জুন ২০১৭, ১১:০৩

বন্দুকযুদ্ধ মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফিরাতুল ইসলাম (৪৪) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (৫ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফিরাতুল ইসলাম সদর উপজেলার পিরোজপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব বাংলা ট্রিবিউনকে জানান, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল এমন সংবাদ পেয়ে সেখানে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলার পর এক পর্যায়ে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে একটি এলজি সার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৫ ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহসান হাবীব আরও জানান, ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, বিষ্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী