সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে বাগদা রেণু পোনাসহ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে আংটি হারা কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার দুপুরে সুন্দরবনের কপোতাক্ষ নদীর অভয়ারণ্য এলাকা থেকে ২ কোটি ১০ লাখ টাকার ৩ লাখ বাগদা রেণু জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়।
অপর এক অভিযানে, বেলা ২টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ টাকার ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়।
সুন্দরবনের আংটি হারা কোস্টগার্ডের পেটি অফিসার জীবেশ কান্তি হালদার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এসব ঘটনায় কোনও জেলেকে আটক করা যায়নি।
/এমও/







