সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ সাহেব বাহিনীর দুই সদস্য আটক

খুলনা প্রতিনিধি
১৬ জুন ২০১৭, ১৬:০৩আপডেট : ১৬ জুন ২০১৭, ১৬:০৩

দুই দস্যু আটক (ছবি: খুলনা প্রতিনিধি) সুন্দরবনের চুনকুড়ি খাল এলাকা থেকে শুক্রবার (১৬ জুন) ভোর ৪টার দিকে আগ্নেয়াস্ত্রসহ সাহেব বাহিনীর দুই দস্যুকে আটক করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন সিজি স্টেশন দোবেকী এর একটি টহল দল অভিযান চালিয়ে এদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- খুলনার কয়রা উপজেলার গোলখালী গ্রামের বাদশা শেখের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও সাতক্ষীরার শ্যামনগর থানার দাতিনাখালী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে সোহেলা রানা (২২)। তাদের হেফাজত থেকে একটি একনালা বন্দুক ও একটি পাইপগান এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম ফরিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে বনদস্যুতা দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত বনদস্যু, অস্ত্র ও গোলাবারুদ শ্যামনগর থানায় হস্তান্তর করা সহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/এফএস/ 

আরও পড়ুন-

ঈদের কেনাকাটায় হাজার কোটি টাকা যাচ্ছে ভারতে!

বেনাপোল দিয়ে ভারত যাচ্ছে দ্বিগুণ যাত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস