স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করলেন ইমাম

মাগুরা প্রতিনিধি
২০ জুন ২০১৭, ১৪:২১আপডেট : ২০ জুন ২০১৭, ১৪:২৩

মাগুরা মাগুরায় এক ইমাম তার স্ত্রী আছিয়া খাতুনকে (২৫) ছুরিকাঘাতে খুন করেছেন। সোমবার (১৯ জুন) রাতে সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামে ইমাম আনোয়ার হোসেনের ছুরিকাঘাতের পর ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার (২০ জুন) সকালে ওই গৃহবধূর মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার পশ্চিশ বাড়িয়ালা গ্রামে শ্বশুর মুকুল মুন্সির বাড়িতে থেকে পাশ্ববর্তী লক্ষীকোল মসজিদে ইমামতি করতেন একই উপজেলার বেরইল পলিতা গ্রামের আনোয়ার হোসেন। ছোটখাট বিষয় নিয়ে তিনি তার স্ত্রী আছিয়া খাতুনকে প্রায়ই নির্যাতন করতেন। নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছালে সম্প্রতি আছিয়া খাতুন তার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। মামলা দায়েরের পর থেকে শ্বশুরবাড়ি ছেড়ে তিনি কর্মস্থল লক্ষীকোল মসজিদের পাশে বসবাস শুরু করেন।
এর এক পর্যায়ে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে পশ্চিম বাড়িয়ালা গ্রামে শ্বশুর বাড়িতে এসে আনোয়ার তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর অবস্থায় আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সর্বশেষ ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, লাশের ময়নাতদন্ত ও একই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাজহারুল হক জানান, আনোয়ার ইমাম হলেও খুবই উগ্র ছিলেন। ছোটখাট অজুহাতে তিনি তার স্ত্রীর ওপর নির্যাতন করতেন। যেহেতু তাদের একটি সন্তান আছে সে কারণে সংসার টিকিয়ে রাখার স্বার্থে তিনি একাধিক শালিশ করে তাদের বিবাদ মিটিয়ে দিয়েছিলেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক