ভারতগামী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ১

বেনাপোল প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১০:৩৮আপডেট : ২২ জুন ২০১৭, ১১:০৭

ভারতগামী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ১ যশোরের শার্শার পল্লী-বিদ্যুৎ অফিসের সামনে ত্রিপুরা-ঢাকা-কলকাতার সৌহার্দ্য পরিবহন ও প্রাইভেটকারের সংঘর্ষে জাহিদুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন।এ সময় বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম ও তার দেহরক্ষি সাইদুল ইসলাম আহত হন। বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে সৌহার্দ্য পরিবহনের চালক বিশ্বজিৎকে আটক করে নাভারণ হাইওয়ে পুলিশ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। 

হাইওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন জানান, বেনাপোল বন্দর পরিচালক একটি প্রাইভেটকারে যশোর যাচ্ছিলেন। রাস্তায় শার্শার পল্লী-বিদ্যুৎ অফিসের সামনে আসলে ঢাকা থেকে ছেড়ে আসা ত্রিপুরা-ঢাকা-কলকাতা সৌহার্দ্য পরিবহনের বাসটি প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালক জাহিদুল ইসলাম মারা যান। এসময় প্রাইভেটকারে থাকা বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুল ইসলাম আহত হন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম