যশোর কিশোর উন্নয়নে কেন্দ্রে কিশোরের আত্মহত্যা

যশোর প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১৬:২৪আপডেট : ২৩ জুন ২০১৭, ১৬:২৪

যশোর কিশোর উন্নয়নে কেন্দ্র যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে গোবিন্দ সরেন (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উন্নয়ন কেন্দ্রের দ্বিতীয়তলায় সিঁড়ির পাশের ফাঁকা জায়গায় গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় সে। নিহত গোবিন্দ রাজশাহীর তানোর থানার তাঁতীহাট এলাকার সুশীল সরেনের ছেলে।
কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মো. শাহাবুদ্দিন জানান, সকাল ১০টার দিকে গোবিন্দ উন্নয়ন কেন্দ্রের দ্বিতীয়তলায় সিঁড়ির পাশে একটু ফাঁকা জায়গায় গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। অন্য কিশোরদের কাছে খবর পেয়ে তাকে হাসপাতালে নেওয়ার সময় সে পথেই মারা যায়।
তিনি বলেন, ‘গত ১৪ জুন সে রাজশাহী থেকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আসে। গোবিন্দ তানোর থানার একটি হত্যাপ্রচেষ্টা মামলার (নম্বর ০৬/০৭.০৬.১৬) আসামি। সে কারও সঙ্গে তেমন একটা মিশতো না, খুব কম কথা বলতো।’
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে কিশোর উন্নয়ন কেন্দ্রের প্রবেশন অফিসার মাসুদ বিল্লাহ তাকে তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দেন। তিন মাস পরে উকিল ধরে তাকে জামিনে মুক্ত করবেন বলে জানিয়েছিলেন তার মা। ধারণা করা হচ্ছে, দেরিতে জামিন করানোর কথা শুনে অভিমান করে হয়তো সে আত্মহত্যা করেছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। কেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। সম্ভবত মানসিক কারণে ছেলেটি আত্মহত্যা করেছে। তারপরও ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ