ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসলেই ভেড়ামারায় ঘিরে রাখা জঙ্গি আস্তানায় মূল অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, এখনই বলা যাচ্ছে না ভেতরে কি পরিমাণ বিস্ফোরক রয়েছে। বিকেলের মধ্যে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে পৌঁছাবে বলেও তিনি জানান।
তিনি আরও জানান,ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসলেই মূল অভিযান শুরু হবে। ভেড়ামারা শহরের বামনপাড়া তালতলা মসজিদের পাশে একটি টিনসেডের একতলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখান থেকে নব্য জেএমবির আমীর আইয়ুব আলীর স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেররিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ।
/জেবি/
আরও পড়তে পারেন: গোপালগঞ্জের দু’টি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে নিহত-১, আহত-৩০








