গোপালগঞ্জের দু’টি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে নিহত-১, আহত-৩০

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০১৭, ১১:৪৩আপডেট : ০১ জুলাই ২০১৭, ১১:৪৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস (ছবি- গোপালগঞ্জ প্রতিনিধি) গোপালগঞ্জে যাত্রীবাহী দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুলাল শেখ (৩২) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। এছাড়াও  আহত হয়েছে আরও ৩০ জন।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে এ ঘটনা ঘটে।নিহত দুলাল শেখের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে। সে দোলা পরিবহনের হেলপার। বিষয়টি নিশ্চত করেছেন মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান।

সড়ক দুর্ঘটনার শিকার দোলা পরিবহনের বাস (ছবি-গোপালগঞ্জ প্রতিনিধি)

ওসি আজিজুর রহমান জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় দিদার পরিবহনের একটি বাস দোলা পরিবহনকে ধাক্কা দিলে মহাসড়কের খাদে পাড়ে যায়। এতে ঘটনাস্থলে দোলা পরিবহনের হেলপার দুলাল শেখ মারা যান। এসময় বাসের ৩০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এবং মুকসুদপুর ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত ২০ জনকে গোপালগঞ্জ ও মুকসুদপুর হাসপাতালে এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান,‘আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।’

/জেবি/

আরও পড়তে পারেন: খুলনার ডুমুরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, ৬ পুলিশ আহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম