শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
০৩ জুলাই ২০১৭, ০১:৩৩আপডেট : ০৩ জুলাই ২০১৭, ০১:৩৩

বাগেরহাট বাগেরহাটের কচুয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। কচুয়া উপজেলার বিলকুল গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধূ বাদী হয়ে শনিবার (১ জুলাই) রাতে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে ঘটনার পর থেকেই শ্বশুর নজরুল মোল্লা (৪৫) পলাতক রয়েছেন। নজরুল মোল্লা কচুয়া উপজেলার বিলকুল গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, উপজেলার বিলকুল গ্রামের নজরুল মোল্লার ছেলে রিয়াজ মোল্লার সঙ্গে প্রায় ১০ মাস আগে আফরা গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে পুত্রবধূকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল নজরুল মোল্লা। এক পর্যায়ে গত ২৮ জুন রাত ৮টার দিকে ছেলে বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর নজরুল মোল্লা তার পুত্রবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি স্বামী ও শাশুড়ীকে জানালে তারা গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম মোল্লা বলেন, এ ঘটনায় শ্বশুরকে আসামি করে ওই গৃহবধূ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই গৃহবধূর মেডিক্যাল পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। নজরুলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে