বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আজ

২ মাসেও শুরু হয়নি খুলনায় আ. লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন

খুলনা প্রতিনিধি
০৯ জুলাই ২০১৭, ০৭:১৮আপডেট : ০৯ জুলাই ২০১৭, ০৭:২৫

আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন রবিবার (৯ জুলাই) জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে শীর্ষনেতা থেকে তৃণমূল পর্যায়ে উচ্ছ্বাস বিরাজ করছে। এই সম্মেলনের মাধ্যমে দলীয় কোন্দল নিরসন করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কঠোর নির্দেশনা আসতে পারে বলে ধারণা করছেন নেতাকর্মীরা। একই সঙ্গে দুই মাসেও খুলনায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু না হওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিনিধি সম্মেলন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। ছবি: খুলনা প্রতিনিধি

২ মে আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভার মাধ্যমে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অভিযানের উদ্বোধন করা হয়েছিল। অনেক জেলায় এ কার্যক্রম শুরু হলেও খুলনা জেলা ও মহানগর কমিটি দুই মাসেও শুরু করতে পারেনি। এ ব্যাপারে নেতাদের চিঠি দিয়েছেন দলের সাধারণ সস্পাদক ওবায়দুল কাদের।

তবে প্রতিনিধিসভা থেকেই এ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। শনিবার অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে আবু সাঈদ এ কথা জানান। তিনি বলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করা হবে। শুধু তাই নয়, একই সময়ে থানা ও উপজেলা পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটিগুলো গঠন করা হবে।

এছাড়া চলতি বছরের মধ্যে সম্মেলনের মাধ্যমে সব অঙ্গসংগঠনের কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানান আবু সাঈদ।

জানা গেছে, ৩ জুলাই সারাদেশের সাংগঠনিক জেলায় পাঠানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চিঠিতে বলা হয়, যে সব সাংগঠনিক জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর শাখা সদস্য সংগ্রহ ফরম সংগ্রহ করেনি অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সংগ্রহ করে নিজ নিজ এলাকায় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি জোরদার করতে হবে।

মহানগর দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগ জানান, বিভাগীয় প্রতিনিধি সভার কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে কেন্দ্র থেকে সদস্যদের ফরম আনা হয়নি।

খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ শুরু হয়েছে। নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের কাজও চলছে। তবে খুলনায় বিভাগীয় প্রতিনিধিসভা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে দলীয় কাজ নিয়ে গুরুত্বপূর্ণ সময় কাটছে। এটি শেষ হলেই কেন্দ্র থেকে সদস্য ফরম আনা হবে।

ফরিদ আহমেদ জানান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রেরিত ৩ জুলাইয়ের চিঠি এখনও হাতে তার হাতে পৌঁছায়নি।

উল্লেখ্য, ২ মে’র বর্ধিত সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদস্যপদ নতুন করে নবায়ন  করেন। সভার দুইদিন পরে ওবায়দুল কাদের ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের ঢাকায় ডেকে তাদের হাতে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম তুলে দেন। পর্যায়ক্রমে অন্য সংগঠনিক জেলা ধানমন্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সংগ্রহ করার কথা ছিল।  

এদিকে খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের প্রাক্কালে বুধবার বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সম্মেলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, ১১টি সাংগঠনিক জেলার ৩৭টি নির্বাচনি আসনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ২৪ হাজার ৮শ নেতাকর্মী সম্মেলনে অংশ নেবেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা সভাপতি ও পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, সাবেক ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

/এএ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম