ধূমপানমুক্ত অভয়নগরের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস

যশোর প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ১১:৪০আপডেট : ১২ জুলাই ২০১৭, ১১:৪৫

ধূমপানমুক্ত অভয়নগরের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস যশোরের অভয়নগর উপজেলার সব সরকারি অফিস,স্কুল, কলেজ,এনজিও প্রতিষ্ঠান ও নওয়াপাড়া প্রেসক্লাব ধূমপানমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।সোমবার (১০ জুলাই) অভয়নগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইয় এ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
তিনি জানান, ধূমপানমুক্ত করার এ কর্মসূচির যাত্রা শুরুর প্রথম পদক্ষেপ ছিল উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও সব সরকারি অফিস। জুনের শেষ সপ্তাহে এ কাজটি শেষ হয়।এরপর মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এক সভা থেকে এ উদ্যোগে সাড়া দিয়ে সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়।তারই ধারাবাহিকতায় সম্মত হন সব মহাবিদ্যালয়ের প্রধানরা।

তিনি আরও জানান, চলতি মাসের শুরুতে এনজিওর সভা থেকে সম্মতি মেলে সব ধূমপানমুক্ত হওয়ার এই উদ্যোগের।
সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক অনুষ্ঠানে একযোগে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, ‘ধূমপান আপাত দৃষ্টিতে ছোট সমস্যা মনে হলেও এর ক্ষতিকর দিক ব্যাপক। তাই সবাইকে নিয়ে এ উদ্যোগ শুরু করেছি। আশা করছি, সবাই এ উদ্যোগ কার্যকর করতে সহযোগিতা করবেন।
দেশে কোনও উপজেলায় সমন্বিতভাবে এ ধরনের উদ্যোগ এই প্রথম বলে তিনি দাবি করেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ