এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মাগুরার দুটি কলেজ থেকে কেউ পাস করেনি। কলেজ দুটি হচ্ছে সদর উপজেলার শিবরামপুর কলেজিয়েট স্কুল ও মহম্মদপুর উপজেলার বীরেণ শিকদার স্কুল অ্যান্ড কলেজ।
কলেজ অফিস সূত্রে জানা গেছে, শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭ জন এবং বীরেণ শিকদার স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কেউ পাস করতে পারেনি।
এদিকে, মাগুরায় ২৩ জন জিপিএ-৫ পেয়ে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ জেলার ফলাফল তালিকায় শীর্ষে অবস্থান করছে। ১২ জন জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সরকারি মহিলা কলেজ। এছাড়া শালিখার বিহারি লাল কলেজে ৮ জন, শ্রীপুর ডিগ্রি কলেজে ৫ জন, মোহাম্মদপুরের আমিনুর রহমান ডিগ্রি কলেজ ও জোকা আছাদুজ্জামান কলেজ থেকে ৩ জন, মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ, কাজী সালিমা হক কলেজ থেকে ২ জন, শ্রীপুর মহিলা কলেজ, দ্বরিয়াপুর সম্মিলনী কলেজ, বেরইল নাজির আহম্মেদ ডিগ্রি কলেজ, বিনোদপুর ডিগ্রি কলেজ ও বুনাগাতি ডিগ্রি কলেজ থেকে ১ জন করে জিপিএ-৫ পেয়েছে।
/এআর/







