সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রামসহ দেড় হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ১৯:৪৮আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৯:৪৮

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কলঘেষিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত (ছবি- সাতক্ষীরা প্রতিনিধি) নিম্নাঞ্চলসহ দেড় হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের গাজীপুর গ্রামের কলঘেষিয়া নদীর এ বেঁড়ি বাধটি ভেঙে যায়। স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কারের চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, দুপুরে প্রবল জোয়ারের চাপে কলঘেষিয়া নদীর প্রায় একশ ফুট বেড়ি বাঁধ ভেঙে নদীগর্ভে বিলিন হয়ে যায়। এতে শ্রীউলা ইউনিয়নের গাজীপুর, কাকড়াবুনিয়া ও বলাডাঙ্গা গ্রামের নিম্নাঞ্চলসহ দেড় হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়।

স্থানীয় শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ঘটনাস্থল থেকে জানান, সেখানে শতাধিক এলাকাবাসী নিয়ে বেড়িবাধটি সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঁধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।

তবে তিনি আক্ষেপ করে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডকে বার বার জানানোর পরও এখনও পর্যন্ত কেউ পরিদর্শনে আসেননি।’

/জেবি/

আরও পড়তে পারেন: মাকে খুঁজে বেড়াচ্ছে ৮ বছরের জেসিকা

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ