অনুমোদনের অপেক্ষায় কেসিসির ‘নির্বাচনি’ বাজেট

খুলনা প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১১:৫৪আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১১:৫৪

খুলনা সিটি করপোরেশন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে বলা হচ্ছে নির্বাচনি বাজেট। কারণ আগামী বছরের মে-জুন মাস নাগাদ কেসিসি নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে।
জানা গেছে, প্রস্তুতকৃত প্রস্তাবিত বাজেট প্রায় ৪৮০ কোটি টাকা হচ্ছে। যা আগামী ৬ আগস্ট ঘোষণার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত এ খসড়া বাজেট আগামী ৩০ জুলাই কেসিসির বিশেষ সাধারণ সভায় উত্থাপন করা হচ্ছে। ওই সভায় অনুমোদন পাওয়ার পরই তা ঘোষণার উদ্যোগ নেওয়া হবে।
কেসিসির অর্থ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর শেখ গাউসুল আযম বলেন, ‘প্রস্তাবিত বাজেট নিয়ে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। সামনের ৩০ জুলাই প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আলোচনার পর কাউন্সিলররা প্রস্তাবিত বাজেট অনুমোদন দেবেন। একই সঙ্গে সভায় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদিত হবে। এবারের বাজেটে কেসিসির আসন্ন নির্বাচনের বিষয়টিও প্রধান্য পাচ্ছে। ফলে বাজেটের আকারও বেড়েছে।’
কেসিসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে এবার অগ্রাধিকার পাচ্ছে কনজারভেন্সি বিভাগ। বিশেষ করে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও পেরি মাটি উত্তোলন প্রক্রিয়া খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হচ্ছে।

গণতান্ত্রিক বাজেট আন্দোলন খুলনার আহ্বায়ক অ্যাডভোকেট কুদরৎ-ই-খুদা বলেন, ‘খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের খুশি করার মানসিকতা থেকে এবারের প্রস্তাবিত বাজেট প্রণয়ন করছে। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের খুশি করার জন্য অপ্রত্যাশিত এবং অবাস্তব বাজেট পেশ করা ঠিক হবে না।’

কেসিসি’র বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার কাজী জাকিরুল হাসান বলেন, ‘প্রস্তুতকৃত প্রস্তাবিত বাজেট আগামী ৩০ জুলাই বিশেষ সাধারণ সভায় অনুমোদন হবে। ওই দিন বাজেট ঘোষণার দিনক্ষণও চূড়ান্ত করা হবে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের