নড়াইলে ৯৬ হাজার ৫৮৮ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

নড়াইল প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১৬:৪৭আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৬:৪৭

নড়াইলে ৯৬ হাজার ৫৮৮ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

নড়াইলে আগামী ৫ আগস্ট ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইনে  ৯৬ হাজার ৫৮৮ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৩৩১ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১  থেকে ৫ বছর বয়সী ৮৫ হাজার ২৫৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার ৩টি উপজেলা এবং ২টি পৌরসভার ১০৩৮টি টিকা কেন্দ্রে ৩ হাজার ১১৪ জন স্বেচ্ছাসেবী, ৪৩০ জন কর্মী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন। সুপারভাইজারের দায়িত্ব পালন করবেন ১৭৯ জন। পাশাপাশি জেলা এবং উপজেলা বাসস্টান্ডসহ লোক চলাচলকারি পথে ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের মাধ্যমেও ওই দিন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. আমিন আহমেদ খানের সভাপতিত্বে অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভায় বক্তৃতা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শামসুল আলম, ইউনিসেফ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, দৈনিক ওশান সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ফোরকান আলী, হারাধন চন্দ্র মজুমদার। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন শিশুদের ভরা পেটে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন। এ ক্যাপসুল খাওয়ানোর পর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে তিনি জানান। 

/জেবি/

আরও পড়তে পারেন: ভারত সীমান্তের কাছে ২১ কোটি টাকার সাপের বিষ জব্দ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম