চুয়াডাঙ্গায় ২১ কোটি টাকা মূল্যের গোখরা সাপের বিষ জব্দ করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। বুধবার (২ আগস্ট) ভোরে ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে অভিযান চালিয়ে বিষের এই চালান জব্দ করা হয়। তবে এর সঙ্গে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ভারতে বিষের একটি চালান পাচার হবে এমন খবরের ভিত্তিতে বুধবার ভোর থেকেই জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে বিজিবির কয়েকটি টিম অবস্থান নিয়ে থাকেন। ভোরে সুলতানপুর বিওপির মদনা গ্রামে একটি বাঁশ বাগানের ভিতরে কয়েকজন চোরাচালানীর উপস্থিতি টের পেয়ে বিজিবি তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরচালানীরা ভারতের অভ্যন্তরে ঢুকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া ৪টি বোতলে গোখরা সাপের বিষ জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুহাম্মদ লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বিষের পরিমাণ ৩ কেজি ৩০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি টাকা।
/এফএস/
আরও পড়ুন- ঝিনাইদহের দুই বোনের ওপর এসিড নিক্ষেপ







