৫৭ ধারায় মামলা নেওয়ায় ডুমুরিয়ার ওসি প্রত্যাহার

খুলনা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ২২:৩৩আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২২:৩৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের বিরুদ্ধে মামলা নথিভুক্তকারী খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাত ৮টায় তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ডুমুরিয়া থানা থেকে প্রত্যাহার করা ওসি সুকুমার বিশ্বাস খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৫৭ ধারায় মামলা নথিভূক্ত করার বিষয়টি খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. সজীব খানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের স্পর্শকাতর মামলা আইনি প্রক্রিয়া মেনেই নথিভুক্ত করতে হবে। কিন্তু সাংবাদিক আ. লতিফ মোড়লের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যথযথভাবে সম্পন্ন হয়নি। এর ফলে পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে ওসি সুকুমার বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে।’

এর আগে, এজাহারের উদ্ধৃতি দিয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেছিলেন, ‘প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত বিষয়টি ফেসবুকে দিয়েছেন লতিফ। এতে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেছেন বাদী। মামলার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়।’

প্রসঙ্গত, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিতরণকৃত ছাগলের মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল ফেসবুকে একটি পোস্টে শেয়ার করায় অপর এক সাংবাদিক সুব্রত ফৌজদার ৫৭ ধারায় মামলা দায়ের করেন। পরে বুধবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলের বিচারক নুসরাত শুনানি শেষে তার জামিন দেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম