পাবনার ঈশ্বরদী সাঁড়া মারোয়ারী উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের উদ্ধারের জন্য ডুবুরিরা কাজ করছে।’
নিখোঁজ শিক্ষার্থীরা হলো, ঈশ্বরদীর ছবিরের বট তলার আব্দুর রহমানের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র তৌহিদুল ইসলাম ও আম বাগান পূর্ব টেংরী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এহসানুল ইসলাম শাফিন।
সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, সাড়া মারোয়ারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র তৌহিদুল ইসলাম ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাফিন ঈশ্বরদী স্কুল থেকে বের হয়ে আরামবাড়িয়া পশ্চিমপাড়া পদ্মা নদীর ঘাটে যায়। তারা বিদ্যালয়ের পোষাক, স্কুল ব্যাগ ও জুতা খুলে নদীর পাড়ে রেখে নদীতে গোসল করতে নামে। তার পর থেকে আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ও ফায়ার সার্ভিরের ডুবুরিরা কাজ করছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।
/জেবি/
আরও পড়তে পারেন: হবিগঞ্জে যুবদল নেতাসহ ৪৫ জনকে আটক করেছে পুলিশ








