বেনাপোল বন্দর থানার গাতিপাড়া সীমান্ত থেকে ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরে দৌলতপুর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেন।
২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি চোরাকারবারীরা ভারত থেকে অস্ত্র এনে সীমান্তের গাতিপাড়া গ্রামে মজুদ করছে। এ সময় দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে অস্ত্র কারবারিরা পালিয়ে যায়। পরে ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।’
২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
/এফএস/
আরও পড়ুন- গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৪








