চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ১৪:১২আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৪:১৩

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া রাজধানীপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হাবিবা সুলতানার (৫০) মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২১ জুলাই এ ঘটনায় দগ্ধ নিহতের ছেলে খন্দকার তানভীর আহমেদও ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।  

নিহত হাবিবা সুলতানা উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত্যু খন্দকার নাসির উদ্দীনের স্ত্রী।

নিহত হাবিবা সুলতানার মেয়ে মিম খাতুন জানান, গত ২১ জুলাই বিকালে স্থানীয় বাজার থেকে নতুন গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা কিনে রান্না ঘরে চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার মা ও ভাই দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দীর্ঘ ২০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মা মারা যান। ছোট ভাই তানভীর আহমেদের অবস্থাও আশঙ্কাজনক।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী