২০২১ সালের মধ্যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে: আইসিটি মন্ত্রী

নাটোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ১৮:১৩আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৯:৩৩

নাটোরে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন আইসিটি মন্ত্রী (ছবি- নাটোর প্রতিনিধি)

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০২১ সাল নাগাদ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে। দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বাংলাদেশ এখন সেই অবস্থান থেকে সরে এসে বিশ্বে ইমার্জিন টাইগার হিসেবে খ্যাতি লাভ করেছে। সোমবার দুপুরে সিংড়া উপজেলা হলরুমে সিংড়া উপজেলাকে দুর্নীতিমুক্তকরণ মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট ওহিদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, ‘দেশ স্বাধীনের পর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন, দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রধান বাধা হল দুর্নীতি। তিনি দেশকে দুর্নীতি মুক্ত করার কাজ শুরু করলেও অকাল মৃত্যুর কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি। ওই সময় বঙ্গবন্ধু বলেছিলেন, আমার দেশের কৃষক, শ্রমিকরা দুর্নীতি করে না, দুর্নীতি করে দেশের শিক্ষিত মহল। বঙ্গবন্ধু আর ১০টি বছর বেঁচে থাকলে বাংলাদেশ অবশ্যই সাউথ কোরিয়ার মত উন্নত রাষ্ট্রে পরিণত হত।’

তিনি আরও বলেন,‘আমরা যদি প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, তাহলে বাংলাদেশ থেকে অবশ্যই দুর্নীতি দূর করতে হবে।’ এসময় তিনি উপস্থিত সবাইকে নিয়ে উপজেলার সব পর্যায়ে থেকে দুর্নীতি দূর করার শপথ নেন।

তিনি বলেন, ‘সিংড়া উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দফতরি নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরুপে ঘুষ ও দুর্নীতিমুক্ত হবে।  স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ সম্পন্ন হবে। এর মাধ্যমে সিংড়া উপজেলা থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হবে।’

এসময় তিনি বলেন, ‘আমরা সিংড়া থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম। এই আন্দোলন দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। এভাবে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে,দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে।’

/জেবি/

আরও পড়তে পারেন: মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের