চুয়াডাঙ্গায় তরুণীকে ধর্ষণ, 'ধর্ষকের' মা গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৩:৫৩আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৪:০৫

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে মদ্যপান করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টার ওই তরুণীর বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রাম্য মাতব্বরদের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে ওই তরুণীর পরিবারের সদস্যরা অভিযুক্ত ইমরান ও তার মা সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ শুক্রবার বিকালে ইমরানের মা ওমেছা খাতুনকে (৪৫) গ্রেফতার করে।

ধর্ষণের শিকার তরুণীর পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিনগত রাতে গয়েশপুর গ্রামে ওই তরুণী ছোট ভাইকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে প্রতিবেশী দিলবার হোসেনের ছেলে ইমরান হোসেন মদ্যপান করে তরুণীর ঘরে ঢুকে তাকে  ধর্ষণ করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘরের ভেতর ইমরানকে আটক করে। খবর পেয়ে ইমরানের বাবা দিলবার হোসেন, মা ওমেছা খাতুন ও বড় ভাই জাহিদসহ ১০-১২ জন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ধর্ষণের শিকার তরুণীকে কুপিয়ে আহত করে ইমরানকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় ইমরানের মা ওমেছা খাতুনও আহত হন। তাদেরকে পৃথক পৃথক ভাবে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে জীবননগর থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ হাসপাতাল থেকে ওমেছা খাতুনকে গ্রেফতার করে প্রহরায় রাখে।

জীবননগর থানার এসআই মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত ধর্ষকের মা ওমেছা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। ইমরানসহ অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

/এফএস/ 

আরও পড়ুন- জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, মুক্তিযোদ্ধার মৃত্যু

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম