খুলনায় ময়নাতদন্ত শেষে ইউপি চেয়ারম্যানের মরদেহ গ্রামে

খুলনা প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৭, ১৬:২১আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৭:৫৫

নিহত নড়াইলের ইউপি চেয়ারম্যান নাঈম হোসেন মোল্লা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নড়াইলের ইউপি চেয়ারম্যান নাঈম হোসেন মোল্লার (৫০) মরদেহ তার গ্রামে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুরে পৌঁছায় তার মরদেহ।

খুলনার দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বেলা পৌনে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি চেয়ারম্যানের গ্রামের বাড়িতে অবস্থান করছেন। মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাটে ইউপি চেয়ারম্যানের বাড়ির দোতলার কক্ষ থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নিহতের দেহ থেকে বের করা গুলির অংশটি জব্দ করা হয়েছে। বর্তমানে নড়াইলের কালিয়া, খুলনার দিঘলিয়া থানা ও খুলনা জেলা স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি হাবিবুর রহমান জানান, নাঈম হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনের চেষ্টাও চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কালিয়ার নির্বাচনি এলাকা কেন্দ্রিক কোনও ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।

উল্লেখ্য, নড়াইলের কালিয়ার হামিদপুর ইউপি চেয়ারম্যান নাঈম মোল্লাকে শুক্রবার ভোরে খুলনার দিঘলিয়ার গাজিরহাটে নিজ বাড়ির দোতলায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন:
নড়াইলের ইউপি চেয়ারম্যান খুলনায় গুলিতে নিহত

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম