নড়াইলের ইউপি চেয়ারম্যান খুলনায় গুলিতে নিহত

খুলনা প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৭, ১০:১৯আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১০:১৯

খুলনা খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাটের নিজ বাড়িতে গুলিতে নিহত হয়েছেন নড়াইলের ইউপি চেয়ারম্যান নাহিদ মোল্লা (৫০)। কালিয়া উপজেলার হামিদপুর ইউপির এই চেয়ারম্যানকে নিজ বাড়ির দোতলার জানালা দিয়ে শুক্রবার (২৫ আগস্ট) ভোরে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘নাহিদ মোল্লা হামিদপুরের মৃত আব্দুল হামিদের ছেলে। সিলিমপুরে তার বাড়ি রয়েছে। হামিদপুর সংলগ্ন গাজিরহাটেও তিনি একটি বাড়ি করেছেন। এই বাড়িতে তিনি মাঝে মাঝে এসে থাকতেন। বৃহস্পতিবার রাতেও তিনি এখানে ছিলেন। এই বাড়ির দোতলায় তিনি ছিলেন। শুক্রবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা জানালা দিয়ে তাকে গুলি করে। এরপর লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগ থেকে কর্তব্যরত চিকিৎসক নাহিদ মোল্লাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের