খুলনার সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হতে পারে দুপুরের পর

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ০৯:৫০আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০৯:৫০

ট্রেন লাইনচ্যুত (ফাইল ফটো) খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের ক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকাল ১০টা নাগাদও তা স্বাভাবিক হয়নি।

খুলনা রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছে জানান, আজ শনিবার (২৬ আগস্ট) ভোর ৬টার দিকে পোড়াদহে ডাউন লাইন সচল করা হয়েছে। এর ফলে ১১টার পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সকালে ২টি ট্রেন খুলনায় পৌঁছাতে পারেনি। এগুলো হচ্ছে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা ও চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত। সকাল সাড়ে ৬টার দিকে খুলনা বেনাপোল রুটের কমিউটার ট্রেন ছেড়ে গেছে। এছাড়া আরও ৩টি ট্রেন বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে সকাল সোয়া ৭টায় চিলাহাটগামী রূপসা, সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকাগামী চিত্রা ও সকাল সাড়ে ৯টায় পার্বতীপুরগামী রকেট।

আরও পড়ুন- ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের