ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ০০:৪৮আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০০:৫৬

পোড়াদহ রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ জংশনের ক্রসিং এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। এ কারণে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পোড়াদহ রেলওয়ের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশনমাস্টার শরিফুল ইসলাম জানান, রাতে পোড়াদহ স্টেশনে ঢোকার মুহূর্তে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি অর্ধেক লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তর ও ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে ঈশ্বরদীতে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগবে।

/এমএ/আপ-এনআই
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের