আইন শৃংখলা রক্ষা ও মানব সেবায় বিশেষ অবদান রাখার জন্য দিনাজপুরের হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সবুর মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৭ পেয়েছেন। শুক্রবার সকালে হিউমান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে রাজধানী ঢাকার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন এই পদক দেয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক নাসিম হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের হাতে মাদার তেরেসা স্বর্ণপদক ২০১৭ তুলে দেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানা মূলত মাদক ও চোরাচালান প্রবণ এলাকা। তাই হাকিমপুরকে (হিলি) সবার প্রথমে মাদকমুক্ত করারসহ চোরাচালান বন্ধের জন্য পুলিশের পক্ষ থেকে যে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে তা অব্যাহত থাকবে। মাদার তেরেসা পদক পাওয়ায় চলমান কার্যক্রম পরিচালনা ছাড়াও তিনি আরও অগ্রণী ভূমিকা রাখবেন বলে জানান। আমি হাকিমপুর থানায় যোগদান করার পর প্রায় ১৬ মাস হলো। এ পর্যন্ত প্রায় ১ হাজার মাদকের মামলা দেওয়া হয়েছে। এছাড়াও কিছু মাদকসেবী ও মাদক ব্যাবসায়ীকে পূর্ণবাসন করা হয়েছে। আরও যারা মাদকসেবী রয়েছে তাদের প্রশিক্ষণ দিয়ে পূর্ণবাসন করা হবে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়তে পারেন: ‘নদীর এপারে ত্রাণ নাই, সব যায় চরে’







