খুবিতে ঈদের ছুটি শুরু, মঙ্গলবার থেকে কুয়েটে

খুলনা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১২:৫৯আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১২:৫৯

খুবিতে ঈদের ছুটি শুরু, মঙ্গলবার থেকে কুয়েটে খুলনা বিশ্ববিদ্যালয়ে রবিবার (২৭ আগস্ট) থেকে কোরবানির ঈদের ছুটি শুরু হয়েছে। এছাড়া আগামী মঙ্গলবার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছুটি শুরু হচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত দুটি বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। ছুটি শেষে ১০ সেপ্টেম্বর যথারীতি কার্যক্রম শুরু হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়া রহমান জানান, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রবিবার থেকে ছুটি শুরু হয়েছে। এ ছুটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ছুটি শেষে ১০ সেপ্টেম্বর যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। এছাড়াও অত্যাবশ্যকীয় সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, টেলিফোন, নিরাপত্তা, মেডিক্যাল ও পরিবহন ইত্যাদি) খোলা/চালু থাকবে। এদিকে ঈদ-উল আজহা উপলক্ষে ৩০ আগস্ট বিকাল ৫টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ কারণে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের আগামী ৩০ আগস্ট বিকাল ৫টার মধ্যে হল ত্যাগ করার জন্য বলা হয়েছে। ঈদ শেষে আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে ফিরতে পারবে।

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার জানিয়েছেন, মঙ্গলবার থেকে ছুটি শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে ১০ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর, ক্লাস ও পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে। তবে নিরাপত্তা, মেরামত ও চিকিৎসাসহ জরুরিসেবা সংশ্লিষ্ট দপ্তরগুলো ছুটিকালীন সময়ে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে। ছাত্রীদের হল ত্যাগ বাধ্যতামূলক থাকলেও ছাত্ররা কেউ হলে থাকলে খাবার নিজ দায়িত্বে গ্রহণ করতে হবে।

আরও পড়ুন:

‘আমি আর মিয়ানমারে ফিরতে চাই না’ 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান