ডাকাত ভাগ্নেকে ছাড়াতে কর্নেল পরিচয়ে এসপিকে হুমকি

নাটোর প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ২০:০১আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ২০:২৫

ডাকাত ভাগ্নেকে ছাড়াতে কর্নেল পরিচয়ে এসপিকে হুমকি

নাটোরে ডাকাত ভাগ্নেকে ছাড়াতে বিমান বাহিনীর কর্নেল পরিচয় দিয়ে এসপিকে হুমকির ঘটনা ঘটেছে। পরে আব্দুল আজিজ (৬৫) নামে ওই ভুয়া কর্নেলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে  কোর্টে চালান দেওয়া হয়েছে। গ্রেফতার ভুয়া কর্নেল আজিজ গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত কদম আলীর ছেলে।

গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, বুধবার সন্ধ্যায় লক্ষিপুর গ্রামের আব্দুল আজিজের ভাগ্নে একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে রেজাউল করিমকে (৪০) ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়। এর পর পরই আব্দুল আজিজ তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭২৩২৫৪১৯৫ এবং ০১৭৮৮ ২৪৯৫৪২) থেকে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে ফোন করেন। এসময় আজিজ নিজেকে বিমান বাহিনীর কর্নেল ওমর ফারুক পরিচয় দেয়। ফোনের কারণ জানতে চাইলে আজিজ রেজাউলকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে এসপিকে অনুরোধ করেন। অন্যথায় রাত ৯টার মধ্যে পুলিশ সুপারকে খাগড়াছড়িতে পাঠানোর হুমকি দেওয়া হয়। বিষয়টি তাকে জানানোর পর মোবাইল ট্র্যাকিংকের মাধ্যমে আজিজকে তার বাড়ি থেকে রাত ২টায় আটক করা হয়। এ ঘটনায় এসআই সাহেদুজ্জামান বাদী হয়ে আজিজের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন।

এসআই সাহেদুজ্জামান দাবি জানান, বৃহস্পতিবার বিকেলে আজিজকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী