যশোরে তুলার মিলে আগুন

যশোর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৫

যশোরে তুলার মিলে আগুন যশোরের বসুন্দিয়ায় নর্থ সাউথ স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৬ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মালিকপক্ষ।

নর্থ সাউথ স্পিনিং মিলস্ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান জানান, বেলা ১১টার দিকে মিলে শ্রমিকরা কাজ করছিল। এসময় ব্লু-রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন ধরে। এরপর তিনি ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেন। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি টিম গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
আব্দুল মান্নান দাবি করেন, মিলে থাকা বিভিন্ন প্রকারের তুলা ও সুতা পুড়ে গেছে। এতে ৬-৭ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে তিনি বলতে পারছেন না বলে জানান।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা শুনেছি। সেখানে একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে। বিস্তারিত এখন বলা যাচ্ছে না।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের