চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ পাড়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে শিশুর মা বাদী হয়ে সদর থানায় প্রতিবেশী আমির হোসেনের নামে মামলা দায়ের করেন।
চুয়াডাঙ্গা থানার ওসি (অপারেশন) আমির আব্বাস জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশুটি ছোট ভাইয়ের সঙ্গে পাশের আমির হোসেনের দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় আমির হোসেন শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে পাশের মেহগনি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আমির হোসেন পালিয়ে যায়।
তিনি আরও জানান, এরপর রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আমির হোসেনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।








