ঝিনাইদহে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ০২:১৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০২:২৩

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ঝিনাইদহে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৫ মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ আদেশ দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলো শহরের আরাপপুর এলাকার নিয়ামত আলীর ছেলে এনামুল হক (৩২), চাকলাপাড়ার সাগর দাসের ছেলে সুমন দাস (২০), সঞ্জয় দাসের ছেলে রানা দাস (২২), স্বপন দাসের ছেলে আকাশ দাস (২১), মনা দাসের ছেলে বিশাল দাস (১৮) ও কেতলা দাসের ছেলে চাঁন দাস (২২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বলেন, ‘সকাল থেকে শহরের আরাপপুর ও চাকলা পাড়ায় অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ী ও ৫ মাদকসেবীকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মাদক ব্যবসায়ী এনামুলকে ৬ মাসের ও মাদকসেবী ইমন, রানা, আকাশ, বিশাল ও চাঁদ দাসকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দেন। তাদের হেফাজত থেকে বেশ কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়।’

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান