যবিপ্রবি’র তিন বিভাগ খোলার সিদ্ধান্তে একমত ইউজিসি প্রতিনিধি দল

যশোর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ১১:১৬আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১১:১৬






যবিপ্রবি’র তিন বিভাগ খোলার সিদ্ধান্তে একমত ইউজিসি প্রতিনিধি দল (ছবি: প্রতিনিধি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার সিদ্ধান্তে একমত পোষণ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল। শিগগিরই এই বিষয়ে ইউজিসি যবিপ্রবিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকেই বিভাগ তিনটিতে ভর্তি কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন। 



বুধবার (৪ অক্টোবর) দুপুরে ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলীর নেতৃত্বে প্রতিষ্ঠানটির চার সদস্যের প্রতিনিধি দল যবিপ্রবি পরিদর্শনে এসে বিভাগ খোলার বিষয়ে একমত পোষণের কথা জানান। প্রতিনিধি দলটি যবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক শিক্ষার পরিবেশ দেখে সন্তোষও প্রকাশ করেন। পরে ইউজিসির প্রতিনিধিরা যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। এতে সভাপতিত্ব করেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলী। তিনি বলেন, ‘আমরা মনে করি, বিভাগ তিনটি খোলার আবশ্যিকতা ও প্রয়োজনীয়তা রয়েছে। এটা এখন সময়ের দাবি। সার্বিক বিষয়গুলো আমরা ইউজিসিতে জানাবো।’ 
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে নিবিড় বন্ধন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে সবাই সচেষ্ট। বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক ইউজিসির কাছ থেকে যবিপ্রবির উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা পাবো বলে আশা করছি।’ আগামীতে যবিপ্রবিতে আরও কয়েকটি বিভাগ খোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। 
বৈঠকে আরও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন বিপ্লব কুমার বিশ্বাস, ইউজিসির পরিচালক খন্দকার হামিদুর রহমান, যবিপ্রবির, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, উপ-রেজিস্ট্রার মোহা. আমিনুল হক, ইউজিসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মহিবুল আহসান, মো. হাফিজুর রহমান প্রমুখ।
বর্তমানে যবিপ্রবিতে সাতটি অনুষদের অধীনে ১৯টি বিভাগ রয়েছে। এই তিনটি বিভাগ যোগ হলে যবিপ্রবিতে বিভাগের সংখ্যা হবে ২২টি। গত ৬ জুন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৮ তম (জরুরি) সভায় বিভাগ তিনটি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন- ডুয়েটে ২২ অক্টোবর থেকে ভর্তি শুরু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম