নড়াইলে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ১৬:৪৬আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৬:৪৬

বজ্রাঘাত

নড়াইলে বজ্রাঘাতে মনিরুল ইসলাম মোল্যা (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৪অক্টোবর) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের কাওছার মোল্যার ছেলে মনিরুল ইসলাম বিকেলে মাছ ধরার জন্য নালশের টোপ (মাছের খাবার) ভাঙ্গতে লিচু গাছে ওঠেন।  এসময় বজ্রাঘাতে তিনি আহত হন। স্থানীয়রা জানান, বজ্রপাতের পর মনিরুল গাছ থেকে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বাবু জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মনিরুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতের পর পরই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় পৌর কাউন্সিলর অরুন সাহা কালু জানান, মনিরুল ইসলাম পেশায় একজন কৃষক।  পরিবারে তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের জন্য ২০ মেট্রিক টন ত্রাণ দেবে মানিকগঞ্জ পৌরসভা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম