ঝিনাইদহে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ১৩:০৭আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৩:০৭

ঝিনাইদহে গ্রেফতার জামায়াতের আট নেতাকর্মী ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর ও মহেশপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দেশব্যাপী ডাকা জামায়াতের হরতাল সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় সদর উপজেলা থেকে পাঁচ জন ও মহেশপুর উপজেলা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নাশকতার বিভিন্ন মামলার আসামি।

এছাড়াও পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ৩৫ জন, শৈলকুপা থেকে ১৬ জন, কোটচাঁদপুর থেকে পাঁচ জন, কালীগঞ্জ থেকে একজন, হরিণাকুন্ডু থেকে পাঁচ জন ও মহেশপুর থেকে ছয় জনকে গ্রেফতার করেছে। তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 আরও পড়ুন:

হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক