সাতক্ষীরায় টর্নেডোর আঘাতে শতাধিক বাড়ি বিধ্বস্ত

সাতক্ষীরা প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ২১:০১আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২১:১৮

টর্নেডোর আঘাতে শতাধিক বাড়ি বিধ্বস্ত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় শনিবার ভোরে টর্নেডোর আঘাতে শতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্থ হয়েছে।

গাবুরার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আ. রহিম মাস্টার জানান, ১৫-২০ মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে ইউনিয়নের চকবারা, খোলপেটুয়া ও গাবুরা এ তিনটি গ্রামের শতাধিক কাঁচা বাড়ি ও বাজারে অবস্থিত ২৯টি দোকান সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।

স্থানীয় পোলট্রি ব্যবসায়ী আ. সামাদ, কাপড় ব্যবসায়ী আবু মুসা, ইলেকট্রিক ব্যবসায়ী আকবর আলী, মুদি ব্যবসায়ী আব্দুল্যাহসহ বেশ কয়েকজন জানান, এ ঘটনায় তারা নিঃস্ব হয়ে গেছেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। সরকারিভাবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল জানান, ‘টানা বর্ষণে ইউনিয়নে অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে। নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পাওবো বেড়িবাঁধগুলো ঝুঁকির মধ্যে আছে।

টর্নেডোর আঘাতে শতাধিক বাড়ি বিধ্বস্ত

আরও পড়তে পারেন: মনপুরায় বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত, নিখোঁজ ৩

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ