তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে যশোরে বিএনপির সভা

যশোর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১২:৫২আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৩:০০

যশোরে বিএনপির সভা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যশোরে সভা করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার (২৫ অক্টোবর) সকালে যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা। নেতারা বলেন, মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা দিয়ে তারেক রহমানের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। অচিরেই দেশে ফিরে এ সরকারের অপকর্মের জবাব দেবেন তিনি।

তারা বলেন, বিএনপি যখন আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক তখনই সরকার একের পর এক মিথ্যা মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আদালতের ওপর প্রভাব খাটিয়ে গ্রেফতারি পরোয়ানা দিচ্ছে। বর্তমান সরকার ১/১১ এর অবৈধ সরকারের উত্তরসূরী। মঈন-ফখরুদ্দিন সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। 

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নুর উন নবীসহ অনেকে।

/এসকেবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান