ঝিনাইদহে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৭, ১৬:৫২আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৬:৫৮

ঝিনাইদহে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফসল উৎপাদন বাড়াতে ঝিনাইদহের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সার এবং উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে জেলার কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ। এ সময় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক গ্রীন চাষি ইদ্রিস আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে সদর উপজেলার ৭০০ কৃষকদের প্রত্যেককে বিনামূল্যে ৩০ কেজি সার ও এক কেজি করে বীজ বিতরণ করা হয়। এছাড়া রবি ও খরিপ-১ মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে ১৭০০ কৃষকের মাঝে ভূট্টা বীজ,৫০০ কৃষকের মাঝে মুগ ডালের বীজ,৩০০ কৃষকের মাঝে তীল বীজ ও ৪০০ কৃষকের মাঝে বিটি বেগুণের বীজ ও সার বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আজকের এই কর্মসূচির ফলে কৃষকেরা সাফল্য অর্জনের পথে আরও একধাপ এগিয়ে যাবে।’

/এসকেবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী