যশোরে শিশু ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৮:২৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৮:২৪

যশোর যশোরে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু (৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার চারদিন পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে স্বজনরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।
শিশুটির মা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে তার মেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। তিনি সে সময় বাসা-বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। তার স্বামীও দুপুরে খেয়ে কাজে বেরিয়ে যান। এই সুযোগে প্রতিবেশী আজগরের ছেলে আকাশ তার মেয়েকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণ করে। 
আকাশ যশোর মাহমুদুর রহমান স্কুলের দশম শ্রেণির ছাত্র। 
শিশুটির মা জানান, আজ  সোমবার সকালে মেয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেন। এ সময় চিকিৎসক শিশুটিকে ভর্তি করে পরীক্ষার জন্য লেবার ওয়ার্ডে পাঠান।
ডা. মনিরুজ্জামান লর্ড জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়ায় শিশুকে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার সোমবার বিকালে বলেন, ‘ওই ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। এজাহার নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন:

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম