কুয়েটে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১২৯ শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ০৬:০৬আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০৬:২৬

কুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের অন্তর্গত ৪টি বিভাগের ১২৯জন শিক্ষার্থী  ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে 'ইইই' বিভাগের সেমিনার কক্ষে  ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রতি সেশনের ২টি টার্মে জিপিএ ৩.৭৫ এর উপরে  পাওয়া শিক্ষার্থী এবং যাদের কোনও বিষয়ে ব্যাকলক থাকে না, তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্সের ১৮.২ ধারা অনুযায়ী  ডিনস তালিকায় অন্তর্ভূক্ত হয়। 'ইইই' ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্গত ৪টি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১২৯ জন শিক্ষার্থী এ তালিকায় অন্তর্ভূক্ত হয় এবং সার্টিফিকেট গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। 'ইইই' অনুষদের ডিন প্রফেসর ড. মো.আব্দুর রফিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, 'ইইই' বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.শাহজাহান, 'সিএসই' বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ শেখ সাদী, 'ইসিই' বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফারুক হোসেন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা, 'এমএসই' বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার।

প্রধান অতিথি ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘শিক্ষার্থীদের সাফল্য আমাদের উজ্জীবিত করে। অ্যাওয়ার্ড প্রদান শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি। এতে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। তারাও পরবর্তীতে এ ধরনের স্বীকৃতি পাওয়ার জন্য পরিশ্রম করবে।’  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী