পূণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হলো রাস উৎসব

বাগেরহাট প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ১৫:০৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৬:১০

রাস মেলার শেষ দিন সনাতন ধর্মাবলম্বী নারীরা পূর্ণস্নানে করছেন

পূণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হলো  তিন দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব। শনিবার সকালে সূর্যোদয়ের আগে হাজার হাজার ভক্ত সাগরের প্রথম জোয়ারের পানিতে পূণ্যস্নান করে। এসময় তারা মনোবাসনা পূরণের জন্য প্রার্থণা করেন। ২ নভেম্বর এই রাস উৎসব শুরু হয়। প্রতি বছর কার্ত্তিক মাসের পূর্ণিমার তিথিতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে এই রাস উৎসব অনুষ্ঠিত হয়।

রাস উৎসবের শেষ দিন (পূণ্যস্নানের সময়) মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বন সংরক্ষক (সিএফ) আমির হোসাইন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা।

দেশের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও দর্শনার্থীসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এই উৎসবে সমবেত হন। তিন দিনের এই উৎসবে দোকানিরা নানা রকমের পসরা সাজিয়ে বসেন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ‘সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে তিন দিনব্যাপী রাস উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রাস উৎসবকে ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পূণ্যার্থীদের  উৎসবে যোগ দিতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও বনবিভাগ ছিল তৎপর রয়েছে।

সুন্দরবন বিভাগের বনসংরক্ষক (সিএফ) আমির হোসাইন চৌধুরী বলেন, ‘ঐতিহ্যবাহী সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে তিন দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব পূণ্যস্নানের মধ্যে দিয়ে শনিবার সকালে শেষ হয়েছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ মেলায় সরকারের মন্ত্রী, প্রশাসনের কর্মকর্তারাসহ হাজার হাজার পূণ্যার্থী ও পর্যটক অংশ নেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী