পর্যটন শিল্প জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে: পর্যটনমন্ত্রী

নড়াইল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ১৫:৪২আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৫:৪২

 

 নড়াইলে পর্যটনের সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পর্যটনমন্ত্রী

 

পর্যটন শিল্প জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে মন্তব্য করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘পর্যটন শিল্পের কারণে মানুষের কর্মসংস্থানও হচ্ছে। গত এক বছরে এক কোটি পর্যটক পরিবার-পরিজন নিয়ে দেশের বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। একজন পর্যটকের মাধ্যমে ১১ জন লোকের কর্মসংস্থান হয়। এক সময় আমাদের দেশের মানুষ পর্যটন বলতে বিদেশকে বুঝতো। বর্তমানে দেশের মানুষের মধ্যে পর্যটন সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছে।’ রবিবার দুপুরে নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ইকোপার্কের মাস্টার প্লানের ফলক উন্মোচন ও নড়াইলে পর্যটনের সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিত্রানদীর পাড়ে গড়ে উঠা নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ি ইকোপার্ক ও প্রজাপতি পার্ক সবার দৃষ্টি কাড়বে এ আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘নড়াইল পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য এরই মধ্যে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হাটবাড়িয়া জমিদার বাড়ি ইকোপার্কের নির্মাণ কাজ শেষ করতে আরও ৭৫ কোটি টাকা প্রয়োজন। ফ্যাসিবিলিটি প্লানের মাধ্যমে এর নির্মাণ কাজ শেষ হবে। তিনি এ পর্যটন কেন্দ্রের জন্য প্রয়োজনীয় অর্থ আগামী অর্থবছর বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।’

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলি শৈলেন্দ্রনাথ সাহা, অ্যাডভোকেট এস এ মতিন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, আঞ্জুয়ারা বেগম, সাংবাদিক অশোক কুণ্ডু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাম্মাৎ রানী। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ। 

উল্লেখ্য, নড়াইল পৌর এলাকার হাটবাড়িয়া জমিদার বাড়িতে প্রায় ২৩ একর জমির উপর এ ইকোপার্ক ও প্রজাপতি পার্ক পর্যটন কেন্দ্র তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: রংপুরে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ



 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম